হিলিতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে পঞ্চগড় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যূত হয়েছে। বন্ধ রয়েছে পার্বতীপুর-সান্তাহারগামী ট্রেন চলাচল।
আজ শনিবার বিকেল ৪ টার দিকে হিলি-বিরামপুর লাইনের ডাঙ্গাপাড়া রেলষ্টেশনের উত্তরে ২৯১ নং ব্রীজের কাছে এই লাইনচ্যুতির ঘটনা ঘটে।
হিলি স্টেশন মাষ্টার রুহুল আমীন জানান, ট্রেনটি বিরামপুর থেকে ছেড়ে আসার পর ওই স্থানে পৌঁছার পর একটি বগির ৪ টি চাকা লাইন থেকে পড়ে পড়ে যায়। এতে বন্ধ রয়েছে এই রুটে ট্রেন চলাচল। ইতোমধ্যে পার্বতীপুর থেকে উদ্ধাকারী ট্রেন রওনা দিয়েছে। উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code