পঞ্চগড় জাতীয় পার্টির মত বিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড়ঃ
পঞ্চগড় জেলা জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের মত বিনিময় সভা পালিত হয়েছে। ২৩সেপ্টেম্বর /২০২০ বুধবার বিকেল ৩ঘটিকার সময় পঞ্চগড় জেলা পরিষদ হলরুমে উক্ত মতবিনিময় সভা পালিত হয়।
উক্ত মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমপি অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় মেয়র রংপুর মহানগর প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি মোস্তাফিজার রহমান (মোস্তফা), এমপি ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি আলহাজ্ব আহসান আদেলুর রহমান , এমপি চেয়ারম্যানের উপদেষ্টা জাতীয় পার্টি এ্যাড নুরুল ইসলাম তালুকদার , জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন প্রমুখ।
এছাড়াও জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় পার্টি পঞ্চগড় জেলা শাখা’র সাধারণ সম্পাদক আবু সালেক।
এতে সভাপতিত্ব করেন, জাতীয় পার্টি পঞ্চগড় জেলা শাখা’র সভাপতি রেজাউল করিম রেজা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code