সিলেট এম সি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণে নিউইয়র্কে নিন্দা ও প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হাবিব ফয়েজি ::

Manual1 Ad Code

২৭ সেপ্টেম্বর রোববার বিকেল ৬টায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের স্টার্লিং (বাংলাবাজার) এ এক প্রতিবাদ সভার আয়োজন করে এম সি বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা। এতে দলমত নির্বিশেষে সবাই উপস্থিত হয়ে নিন্দা ও বিক্ষোভ প্রকাশ করেন।

সভায় বক্তারা বলেন- ধর্ষকের কোনও দল নেই, ধর্ম নেই, ধর্ষক শুধুই ধর্ষক। সে যে দলের বা ধর্মেরই হোক তার অপরাধের শাস্তি আমরা চাই। এদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তবে অন্য কেউ আর এধরণের জঘন্যতম নারকীয় ঘটনা ঘটাতে সাহস পাবে না।

Manual6 Ad Code

বক্তারা আরও বলেন- প্রশাসন তথা বাংলাদেশ সরকার যদি এর সঠিক বিচার না করেন তবে আমরা থামবো না, আমরা প্রবাস থেকে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। প্রয়োজনে আমরা দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে দেবো।

Manual7 Ad Code

এছাড়াও বক্তারা আহ্বান জানান- প্রত্যেকে যেন নিজনিজ অবস্থান থেকে এই ন্যক্কারজনক অপকর্মের প্রতিবাদ এবং প্রতিরোধ করেন।

মাসুম আহমদ ও হাবিব ফয়েজির যৌথ উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন-
তোফায়েল চৌধুরী, সিরাজ উদ্দিন সোহাগ, এন মজুমদার, ইফতেখার সিরাজ, আব্দুর রহিম বাদশা, আনয়ারুল হল লাভলু, সোনিয়া কাদির, আহমেদ হোসাইন, সাইদুর রহমান লিংকন, ফরিদ আলম, মিছবাহ আহমদ, আহবাব চৌধুরী খোকন, আবুল কাশেম এহিয়া, সারওয়ার চৌধুরী, বেলাল আহমদ প্রমূখ।

.

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন- জালাল চৌধুরী, নাসির উদ্দিন, আবু সাইদ, মাকসুদা আহমেদ, তানভির আহমদ, সুলেমান আহমদ, আব্দুল্লাহ রশিদ মামুন, আদনান আহমদ, মোহাম্মদ আলমসহ আরও অনেকে।
সময়ের বিবেচনায় আরও অনেককে কথা বলার সুযোগ দেওয়া যায় নি বলে দুঃখ প্রকাশ করেছেন আয়োজকরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code