কিকস্টার্ট স্কিমের আওতায় তরুণদের জন্য ৩৩টি প্লেসমেন্ট নিশ্চিত করলো টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual4 Ad Code

টাওয়ার হ্যামলেটস বারার তরুণরা যাতে স্থায়ি কর্মসংস্থান বা চাকুরি খোঁজার সম্ভাবনাকে আরো সমৃদ্ধ করতে পারে, সে লক্ষ্যে ৬ মাসের বেতন সহ কাজের অভিজ্ঞতা অর্জনের জন্য কাউন্সিল তার কিক্স্ট্যার্ট স্কিমের আওতায় আরো ৩৩টি ইন্টারনাল প্লেসমেন্ট এর ব্যবস্থা করেছে।
গত বছর থেকে চালু হওয়া এই স্কিমটি টাওয়ার হ্যামলেটস জুড়ে সাফল্যের সাথে চাকুরির সুযোগ তৈরি করে আসছে এবং এ পর্যন্ত বারার তরুণদের জন্য প্রায় ৭০০ প্লেসমেন্ট বা কর্মঅভিজ্ঞতার সুযোগ নিশ্চিত করেছে।
প্রতিটি প্লেসমেন্ট বা নিয়োগের ক্ষেত্রে অর্থায়ন করছে সরকার, যার আওতায় তরুণদের মূল্যবান অভিজ্ঞতা অর্জন ও প্রশিক্ষণ লাভের সুযোগ দিতে নূন্যতম জাতীয় মজুরি প্রদান সাপেক্ষে সপ্তাহে ২৫ ঘন্টা কাজের সুযোগ দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেন, গত বছরাধিকাল ধরে এবং কোভিড-১৯ এর কারণে আমাদের তরুণরা অর্থনৈতিক মন্দা ও বেকারত্বের শিকার হয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আমাদের তরুণদের সাহায্য করতে চাই এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মধ্যেই তাদের জন্য অনেকগুলো কাজের সুযোগ করে দিতে পেরে আমি আনন্দিত।
মেয়র বলেন, এই দায়িত্ব বা কাজগুলো নতুন নিয়োগপ্রাপ্তদের আরো আস্থাশীল হয়ে ওঠা এবং ভবিষ্যতে অধ্যয়ন কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে কাজে লাগানোর মত দক্ষতা অর্জনে সাহায্য করবে।
টাওয়ার হ্যামলেটস্ গেটওয়ের মাধ্যমে ১৬ থেকে ২৪ বছর বয়সী সর্বমোট ৩৪০ জন কিশোর-তরুণ কিকস্টার্ট প্লেসমেন্ট শুরু করেছে। কাউন্সিল তার লিগ্যাল, হাউজিং, মার্কেটস, চিলড্রেন সার্ভিসেস ও এমপ্লয়মেন্ট এন্ড স্কিলস্ এর বিভাগগুলোতে আরো ৩৩টি প্লেসমেন্ট অফার করেছে। এরই মধ্যে ১৬ জন তরুণ তাদের নতুন দায়িত্বে কাজ শুরু করে দিয়েছে।
কেবিনেট মেম্বার ফর ওয়ার্ক এন্ড ইকোনোমিক গ্রোথ, কাউন্সিলর মতিন উজ-জামান বলেন, আমাদের সর্বশেষ কিকস্টার্ট দলে যোগদানকারী ১৬ জন তরুণকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। এই প্রোগ্রামটি হচ্ছে টাওয়ার হ্যামলেটসের তরুণদের ক্যারিয়ারের দীর্ঘমেয়াদি বিকাশের জন্য হাতে-কলমে কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের একটি চমৎকার সুযোগ।
আপনি যদি একটি কিকস্টার্ট কাউন্সিল প্লেসমেন্টের জন্য আবেদন করতে আগ্রহী হন, তাহলে আপনার লকাল জবসেন্টারে গিয়ে আপনার ওয়ার্ক কোচ এর সাথে যোগাযোগ করুন, যিনি আপনাকে আপনার উপযুক্ত কাজের শূণ্যপদে নিয়োগে সহযোগিতা করবেন। এছাড়াও আপনি  kickstart@towerhamlets.gov.uk এই ইমেইলে যোগাযোগ করে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code