পূর্ব লন্ডনে সেতারা চালের লঞ্চিং : চাল গুনগত মানের না হলে, টাকা ফেরত দেয়ার অঙ্গিকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

পূর্ব লন্ডনে সেতারা চালের লঞ্চিং :  চাল গুনগত মানের না হলে, টাকা ফেরত দেয়ার অঙ্গিকার

Manual3 Ad Code

লন্ডন ব্যুরো অফিস :
পূর্ব লন্ডনে বাংলা টাউনে সেতারা চালের লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে।

মানুষ যেন গুনগত মানের চাল নিজেদের ক্ষয়ক্ষমতার মধ্যে কিনতে পারে, সেটাকে মাথায় রেখে ‘সেতারা’ বিভিন্ন ধরনের সেই বৈচিত্র্যপূর্ণ চাল নিয়ে এসেছে বাজারে, লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে জানালেন সেতারা’র পরিচালক সাজিদ মঞ্জুর ।

বৃহস্প্রতিবার (১৬ মার্চ ২০২৩) বিকেলে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে “সেতারা এক্সটা লং পিউর বাসমতি “ লঞ্চিং অনুষ্ঠানে— সাজিদ মঞ্জুর আরো বলেন, সেতারা কখনো মানের সাথে আপোস করে নাই । সব সম‍য় ক্রেতাদেরকে প্রাধান্য দিয়েছেন ।

Manual2 Ad Code

প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর অ‍াব্দুল রেহমান কামরা জানান- ২০১৪ সালে ‘প্রতিদিনের ভালো খাবার’ স্লোগানে যাত্রা শুরু করে ‘সেতারা । চাল আমাদের প্রতি দিনের খাবার । সেই প্রতিদিনের খাবারে গুণগত মানের চাউ‍ল দিচ্ছে সেতারা ।

সেতারা চালের লঞ্চিং এর শুরুতে মিডিয়া এডভাইজার সাংবাদিক হেফাজুল করিম রকিব বলেন-
সেতারা এক্সটা লং পিউর বাসমতি  রাইচ টি বাংলাদেশীদের কমিউনিটির জন্য আমরা বাজারে এনেছে ।
যাতে বাংলাদেশী কমিউনিটি গুনগত মানের চাল নিজেদের ক্রয় ক্ষমতার কিনতে পারে ।

Manual3 Ad Code

সেতারার ব্রান্ড এম্বাসাডার নিসাত খুশবু জানান –
সেতারা’র চাল গুনগত মানের না হলে, টাকা ফেরত দেয়া হবে বলেও নিশ্চিত করেন ।
তিনি বলেন – সেতারা চাল ইতিমধ্যে বড় পাইকারী বিক্রেতা প্রতিষ্ঠান রহিম ব্রাদার্স এ পাওয়া যাচ্ছে । খুব শিগ্রই আপনার পাশের প্রতিটি দোকানে পাবেন গুনগত মানের সেতারা এক্সটা লং পিউর বাসমতি রাইচ ।
সেতারা একটি প্রিমিয়াম ব্রান্ড। কোনো ভোক্তা যদি ভালো মানের খাবার খেতে চান, তাকে অবশ্যই ভালো দাম দিতেই হবে। বাজেটধারী ভোক্তাদের জন্য সেতারার বিশেষ মূল্য ছাড়েও কিছু পণ্য রয়েছে।সেতারা’র প্রায় ৩৬ ধরনের চাল রয়েছে । পাশাপাশি ১৩ ধরনের লবন রয়েছে ।

Manual2 Ad Code

এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অপারেশন ডিরেক্টর অ‍াব্দুল রেহমান কামরা, ব্রান্ড এম্বাসাডার নিসাত খুশবু ও মিডিয়া এডভাইজার সাংবাদিক হেফাজুল করিম রকিব।

সেতারার লঞ্চিং অনুষ্ঠানে— ব্রিটেনের বাংলা প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code