বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে : :

“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে”- স্লোগানটি সামনে রেখে ঐতিহ্যবাহী বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (১৫ জানুয়ারি ২০২৪)  সন্ধ্যায় পূর্ব লন্ডনের গ্রেটোরেক্স স্ট্রিটের মাইক্রো বিজনেস সেন্টারে  সংগঠনের ২০২৩-২০২৫ মেয়াদের নতুন কমিটির অভিষেক ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সংগঠনের সভাপতি নাজিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুমিন বেলাল ও সহ সাধারণ সম্পাদক ফয়সল উদ্দিন এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি ইলিয়াস আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের স্পিকার কাউন্সিলার জাহেদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ, কাউন্সিলর কামরুল হোসাইন, কাউন্সিলর সাফি আহমদ, ফ্রেন্ডস ক্লাব ইউকের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শাহাব উদ্দিন, কাউন্সিলর হাবিবুর রহমান, আবু রহমান, বদরুল হক ও মাহবুব আলম মামুন।

সংগঠনের সিনিয়র সহসভাপতি হাসান পারভেজ চৌধুরী রাসেল বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের অতীতের সকল কার্যক্রম এবং ভবিষ্যতের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।

Manual7 Ad Code

বড়লেখা সহ বিলেতের বাঙালি কমিউনিটির বিভিন্নস্তরের মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সর্বজনাব ইলিয়াস আহমদ, সিরাজ উদ্দিন, সোহরাব হোসাইন, ইউনুস মিয়া, সরফ উদ্দিন, শাহাব উদ্দিন আহমদ, ওয়াহিদুজ্জামান লিটন, নাজমুল ইসলাম, এমরান আহমদ পান্না, হাফিজ মাওলানা মুসলিম উদ্দিন, নাঈম শহিদ আশুক, সাংবাদিক সালেহ আহমেদ, লিয়াকত খান, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুস সামাদ রাজু, তাজ উদ্দিন, কাজল সরকার, আব্দুল আহাদ, এ কে আজাদ লুৎফুর, আলিম উদ্দিন, আম্বির হোসাইন, জাহেদ আহমদ, তাওহীদ আহমদ শরীফ, সুহেল আহমদ, জামিল হোসাইন, সলিসিটর নাসির উদ্দিন, আবুল কাশেম, তাজ উদ্দিন, তালহা চৌধুরী রিফাত, মুনতাসির রেজা চৌধুরী, ফখরুল ইসলাম, বুরহান উদ্দিন, ফারুক আহমদ, নুরুল ইসলাম রাজু প্রমুখ।

Manual2 Ad Code

ক্লাবের উপদেষ্টা জালাল উদ্দিন আহমদ ও মামনুর রশিদ ফয়সলের রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত ও রাতের সুস্বাদু খারার এবং মিষ্টি পরিবেশনের মাধ্যমে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code