লন্ডনের ইঙ্কারম্যান বানিয়েছে বিপিএল ট্রফি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল এখন শেষের দুয়ারে চলে এসেছে। গত ৮ ডিসেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছিল টুর্নামেন্টের। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠের লড়াই শুরু হয়েছিল ১১ ডিসেম্বর। আজ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।

Manual8 Ad Code

তবে ফাইনালে বড়ো কোনো আনুষ্ঠানিকতা থাকবে না। অবশ্য লন্ডন থেকে এসেছে বঙ্গবন্ধু বিপিএলের ট্রফি। ইংল্যান্ডের বিখ্যাত ট্রফি বানানোর প্রতিষ্ঠান ‘ইঙ্কারম্যান’ বানিয়েছে ট্রফি। ২০ বছর ধরে পৃথিবীর বিভিন্ন টুর্নামেন্টের ট্রফি, ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন উপলক্ষ্যের ট্রফি বানানোর অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। গতকাল বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান শেখ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual2 Ad Code

গতকাল দুপুরের পর মিরপুর স্টেডিয়ামে সোনালি ট্রফিসহ ফটোসেশনে অংশ নিয়েছেন ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও আন্দ্রে রাসেল। বিপিএলের সপ্তম আসরে চ্যাম্পিয়ন দল পাবে না কোনো প্রাইজমানি। অতীতে ফ্র্যাঞ্চাইজভিত্তিক বিপিএলে শিরোপা জয়ী দল প্রাইজমানি পেয়েছিল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code