গল্পে মশগুল বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাজ্যে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাতটুকু লন্ডনের মার্কিন দূতাবাসে কাটিয়ে পরদিনই ন্যাটো সম্মেলনের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে দেখা করেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। সফরসূচির ছোট্ট এই অংশটিতেই ফের তালগোল পাকিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Manual1 Ad Code

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, রাজকীয় প্রোটোকল ভেঙে রাজা তৃতীয় চার্লসকে স্পর্শ করছেন বাইডেন। তার আগে রাজাকে দাঁড় করিয়ে রেখে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাক্যালাপ চালিয়ে যেতে দেখা যায় তাকে।

Manual4 Ad Code

জানা যায়, উইন্ডসর ক্যাসেলে মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

বাইডেন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস। এরপর তারা মাঠের অন্যপাশে যেতে হাঁটতে শুরু করেন। কিন্তু একপর্যায়ে রাজাকে পেছনে দাঁড় করিয়ে রেখে এক নিরপত্তারক্ষীর সঙ্গে কথা বলতে শুরু করেন বাইডেন। এসময় ব্রিটিশ রাজা বারবার তাকে ফের হাঁটা শুরু করতে তাগাদা দিচ্ছিলেন। কিন্তু ‘দ্বিধান্বিত’ মার্কিন প্রেসিডেন্ট যেন তার কথা বুঝতেই পারছিলেন না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code