কাজ শেষ হওয়ার ২৪ ঘন্টার পরেই ভাঙ্গন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

সরিষাবাড়ী (জামালপুর) :
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসী উত্তর পাড়া এলাকার রাস্তায় নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে পাকা করার কারনে কাজ শেষ হওয়ার ২৪ ঘন্টার পরেই বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে বলে অভিযোগ উঠেছে। বাউসী পঞ্চপীর বাজার থেকে উত্তর বাউসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৬০০ মিটার রাস্তা পাকাকরনের কাজে এ অনিয়ম ও দূর্ণীতির ঘটনা ঘটেছে।
সরেজমিনে এবং এলাকাবাসীদের অভিযোগ সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী পৌরসভার বাউসী উত্তরপাড়া এলাকায় বাউসী পঞ্চপীর বাজার থেকে উত্তর বাউসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৬০০মিটার রাস্তার কাজ গত ২৩ সেপ্টেম্বর শেষ করা হয়েছে। পরদিনই রাস্তার বিভিন্ন স্থানে পিস উঠে গেছে এবং রাস্তায় ভাঙ্গন দেখা গেছে। ঠিকাদার বেশী মুনাফার প্রত্যাশায় স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অত্যন্ত নি¤œমানের নির্মান সামগ্রী দিয়ে রাস্তা পাকাকরার কাজ করায় এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী অভিযোগ করে। গত ২০১৮-১৯ অর্থ বছরে জামালপুর জেলার ৮টি পৌরসভার ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বাউসী পঞ্চপীর বাজার থেকে উত্তর বাউসী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ১৬০০ মিটার রাস্তা পাকা করনের কাজে ৫৬ লাখ টাকা বরাদ্ধ দেয়। দরপত্রের কার্যাদেশ অনুযায়ী মেসার্স শাকিল এন্টারপ্রাইজ ইট, খোয়া, বিটুমিন, সোল্ডারসহ বিভিন্ন নি¤œমানের সামগ্রী দিয়ে রাস্তা পাকা করনের কাজ শেষ করে। কাজ শেষ হওয়ার ২৪ ঘন্টা যেতে না যেতেই রাস্তার বিভিন্ন স্থানে পিচ উঠে গেছে। দেখা দিয়েছে ফাটল, দেবে গেছে মাটি। রাস্তা পাকাকরনের কাজে অনিয়ম ও দূর্ণীতির ঘটনা তদন্ত করে দোষী ঠিকাদার এবং সংশ্লৃষ্ট কর্মকর্তাদের শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী। গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে জয়নগর, ভাটারা, বাউসী এলাকার হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী পৌরসভার ওয়ার্ক এসিসট্যান্ট মোঃ শাজাহান জানান, রাস্তা ভাঙ্গন ফাটল দেখা দিলে ঠিকাদার তা মেরামত করে দিবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code