হোমনা পৌরসভায় ড্রেন নির্মান কাজের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

আক্তার হোসেন, হোমনা
কুমিলাøর হোমনা পৌরসভায় পানি নিষ্কাশন এর জন্য আর,সি,সি ড্রেনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিন গেইট সংলগ্ন স্থানে হোমনা পৌরসভার ৪নং ওয়ার্ড হোমনা বাসস্ট্যান্ড সংযুক্ত ড্রেন হতে চৌ রাস্তা দিয়ে রাজ ঘাট হতে তিতাস নদী পর্যন্ত ৯৮০ মিটার দৈর্ঘ্য আর,সি,সি ড্রেনের নির্মান কাজের উদ্বোধন করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এ সময় উপস্থিত ছিলেন হোমনা পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মোসলেম, প্যানেল মেয়র শাহনূর আহমেদ সুমন, হোমনা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল বাতেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ আক্তার স্বপ্নাসহ কাউন্সিলর বৃন্দ এবং আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌরসভার অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর( এলজিইডি) এর অর্থায়নে হোমনা পৌরসভার ৪নং ওয়ার্ড হোমনা বাসস্ট্যান্ড সংযুক্ত ড্রেন হতে চৌ রাস্তা দিয়ে রাজ ঘাট হতে তিতাস নদী পর্যন্ত ৯৮০ মিটার দৈর্ঘ্য আর,সি,সি ড্রেন নিমান কাজের চুক্তি হয়েছে। যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে – ৩,৬৪,৪৯,৯১৭ টাকা, কিন্ত চুক্তি মূল্য ৩, ২৬, ২২,৭০২ টাকা । ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স আবদুর রাজ্জাক , প্রোঃ আবদুর রাজ্জাক ,পদুয়া বাজার , কুমিল্লা উক্ত কাজ বাস্তবায়ন করবে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code