কুষ্টিয়ায় পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

কুষ্টিয়া
পুলিশি সেবাকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে বাংলাদেশ পুলিশ ‘বিট পুলিশিং’ কার্যক্রমের উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে পুলিশ লাইন্স চত্বরে আজ শনিবার সকালে কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে বিট পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।
কর্মশালায় বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক এক বা একাধিক ইউনিটে ভাগ করে পরিচালিত করার কার্যক্রম পুলিশ সদস্যদের মাঝে উপস্থাপন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code