শরণখোলায় জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
শরণখোলার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট, বেহুন্দি ও বাধা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের নেতৃত্বে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ।
শনিবার সকালে জব্দকরা ওই জাল উপজেলা পরিষদ সংলগ্ন বান্দাঘাটা এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, বলেশ্বর নদ ও সুন্দরবন সংলগ্ন ভোলা নদীতে এক শ্রেণির অসাধু জেলে গোপনে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে ইউএনওর নেতৃত্বে এবং ধানসাগর নৌ-পুলিশের সহযোগীতায় দিনভর অভিযান চালিয়ে প্রায় ৩৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
মৎস্য কর্মকর্তা জানান, এইসব জালের ফাঁস খুব ছোট হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের মাছ আটকা পড়ে মাছের প্রজন্ম ধবংস হয়ে য়ায়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code