গাংনীতে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

মেহেরপুর প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মেহেরপুরের গাংনীতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের জন্য লকডাউনে থাকা কর্মহীন ও অসহায় পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
আজ সোমবার সকালের দিকে গাংনী উপজেলার রাইপুর ও ষোলটাকা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন এবং অসহায় ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো,গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু,জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির,বিএনপি নেতা আলফাজ উদ্দীন,আক্তারুজ্জামান,জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক,সাধারণ সম্পাদক কাউছার আলী,গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস,উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামরুল ইসলাম,জাহিদুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code