ফাতেমাতুজ জোহরা (রাঃ) নুরানী মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মোংলা :
মোংলায় ফাতেমাতুজ জোহরা (রাঃ) নুরানী মহিলা মাদ্রাসার নতুন চারতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মোংলা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ: রহমানের সভাপতিত্বে মাদ্রাসাটির নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী, মিঠাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ মাহামুদ হাসান ছোট মনি ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব এইচ এম দুলাল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code