ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরণ কর্মশালা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :
জাতীয় ভিটামিন এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় ১৮৭৩টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল ৩৫ হাজার ৭৮৯টি এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ২ লক্ষ ৯২হাজার ৬১৪জন শিশুকে লাল রঙের এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পক্ষকাল ব্যাপী ক্যাম্পেইনে ইপিআই কেন্দ্র সমূহে আগামি ৪ অক্টোবর থেকে কার্যক্রম শুরু করা হবে।
জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১১টায় সিভিল সার্জন সভাকক্ষে সাংবাদিকদের নিয়ে একটি অবহিতকরণ কর্মশালার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা: বোরহান উল সিদ্দিকী, সদর উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: নজরুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু প্রমুখ।
অনুষ্টানে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থিাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো: আব্দুল হান্নান। এবারে জেলায় তিনটি পৌরসভাসহ ৯টি উপজেলায় ৪৪৮জন স্বাস্থ্যকর্মী, ২৩৮জন পরিবার পরিকল্পনা কর্মী এবং ২২৮জন সুপারভাইজার কার্যক্রম পরিচালনায় দেকভাল করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code