বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিশ বছর পূর্তি অনুষ্ঠান সমপন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

গত ৩০ সেপ্টেম্বর, বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগেআটলান্টিক সিটিতে ‘ কমিউনিটি বারবিকিউ পার্টি ও নৈশভোজ ’ এর আয়োজন করা হয়েছিল। সংগঠনের বিশ বৎসর পূর্তি উপলক্ষে ছিল এই আয়োজন।

Manual2 Ad Code

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্হিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ ঐদিন বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত যথাযথ স্বাস্হ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল এর পৌরহিত্যে ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকার পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডী, আটলান্টিক কাউন্টি শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল,সিটি কাউন্সিল সভাপতি জর্জটিবিট,কাউন্সিলর আনজুম জিয়া, মো: হোসাইন মোর্শেদ, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইকসুলেমান,আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী,কাজী লিটন,স্কুল বোর্ড নির্বাচনে প্রতিদবনদীতাকারী ফারুকতালুকদার , গিয়াসউদদীন পাঠান,ফ্রি হোল্ডার প্রারথী সেলেসথা ফারনানদেজ,মো.দিদার,অ্যান্থনী, ইকবাল হোসেন সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃনদ সংগঠনের বিশ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন । অতিথিরা তাঁদের বক্তব্যে সংগঠনের সাফল্য কামনা করেন এবং সংগঠনের অগ্রযাএায় সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

Manual8 Ad Code

অনুষ্ঠানে আগত অতিথিরা বারবি কিউ পার্টি ও নৈশভোজে অংশগ্রহন করেন। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আবদুর রফিক, সভাপতি জহিরুল ইসলাম বাবুল,সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বিশ বছর পূর্তি অনুষ্ঠান সফল করায় সবাইকে ধন্যবাদ জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code