যুক্তরাষ্ট্রের জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির ইফতার মাহফিল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি :  নিউজারসি রাজ্যের  আটলান্টিক সিটিতে ‘জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জারসি’র   বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত ২০ এপ্রিল বুধবার সন্ধ্যায় ইফতার মাহফিলকে কেন্দ্র করে বাংলাদেশী আমেরিকানদের দ্বারা পরিচালিত ২৪২৬, আটলান্টিক এভিনিউতে অবস্থিত মসজিদ আল হেরায়  বসেছিল প্রবাসী বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।
ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন । ইফতার মাহফিল শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আমিরুল ইসলাম টফি ও সাধারন সম্পাদক সৈয়দ শহীদ।

ইফতারের পূর্বে প্রবাস প্রজন্মের সারিয়া ইসলাম, আম্মার চৌধুরী ও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

Manual5 Ad Code

সাউথ জারসিতে বসবাসরত প্রবাসী বৃহত্তর সিলেটবাসী সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। এই ইফতার মাহফিলে বিপুল সংখ্যক মহিলাও অংশগ্রহন করেন।

Manual4 Ad Code

নৈশভোজের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘটে।

Manual5 Ad Code

জালালাবাদ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি আমিরুল ইসলাম টফি এবং সাধারন সম্পাদক সৈয়দ শহীদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের লোকজনকে স্বপরিবারে ইফতার মাহফিলে যোগদান করে তা সফল করায় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code