আটলান্টিক  সিটিতে   বিএএসজে ও হোপ এর উদ্যোগে ‘কোভিড ভ্যাকসিন  এর বুস্টার ডোজ’ প্রদান 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : 

নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত এগারো জানুয়ারি , মংগলবার  ‘কোভিড ভ্যাকসিন  এর বুস্টার ডোজ’ প্রদান করা হয়েছে।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউ’তে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি ও হোপ এর যৌথ উদ্যোগে এবং সাউদারন জারসি ফ্যামিলি মেডিকেল সেন্টার এর সহযোগিতায় ‘কোভিড ভ্যাকসিন  এর বুস্টার ডোজ’ প্রদান করা হয়।

এদিন সকাল  এগারোটা থেকে দুপুর  দুইটা  পর্যন্ত এই কার্যক্রম চলে। কোনও ধরনের এপয়েন্টমেণ্ট ছাড়াই কমিউনিটির লোকজন বুস্টার ডোজ  গ্রহন করার সুযোগ পায়।বিপুল সংখ্যক প্রবাসী লোকজন ‘কোভিড ভ্যাকসিন  এর বুস্টার ডোজ’ গ্রহণ করে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

 

আটলান্টিক সিটির বাংলাদেশ কমিউনিটির লোকজন  জানান, সাম্প্রতিক সময়ে করোনার  ওমিক্রন ভ্যারিয়েন্ট  সংক্রমন বৃদ্ধি পেয়েছে। এই সময় ‘কোভিড ভ্যাকসিন  এর বুস্টার ডোজ’ প্রদান এর ব্যবস্হা করায় তাঁরা  বিএএসজে কতৃপক্ষকে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির   সভাপতি জহিরুল ইসলাম বাবুল , সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ড এর সভাপতি আব্দুর রফিক বাংলাদেশ কমিউনিটির লোকজন  ‘কোভিড ভ্যাকসিন  এর বুস্টার ডোজ’ গ্রহন করায় এবং এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট   সকলকে ধন্যবাদ  জানান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code