পুরনো স্বাদে নতুন সাজে ব্রঙ্কসের খলিল বিরিয়ানী হাউজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

খলিল বিরিয়ানী হাউজ এবং খলিল হালাল চাইনিজ-স্হানীয়ভাবে এর পরিচিতি “খলিল ১ এবং খলিল-২” নামে।এখন হঠাৎ কেউ এ দুটোর সামনে এলে ভ্যাবাচেকা খেয়ে যাবেন-মনে হবে এ কোথায় এলাম ?দুটোর সামনেই ঝকঝকে তাঁবু খাটানো।খরিদ্দার ঠাসা। পুরনো পরিবেশটা যেন যূদুর চেরাগে রাতারাতি পাল্টে গেছে।প্যান্ডামিকের কারণে রেস্টুরেন্টের ভেতরে বসা নিশিদ্ধ থাকায় সিটির অনুমোদনে বাইরে বসার ব্যবস্হা।বাঙ্গালী অধ্যুসিত এই এলাকায় এ ধরনের সিটিং আয়োজন লুফে নিয়েছেন ক্রেতারা।পুরনো স্বাদের খাবার নিয়ে নতুন আয়োজনে খলিলের আউট সাইড ডাইনিং প্রতিদিন ওভার ক্রাউডেড।বিকাল থেকেই গ্রাহকের ভীড় বাড়তে থাকে।আর সন্ধ্যায় বলা যায় ক্রেতার হাট।

Manual6 Ad Code

বিকালে কথা হলো নিউজার্সি থেকে আসা একদল প্রবাসী বাংলাদেশীর সাথে।পেটারসনে থাকেন তারা। বল্লেন,খলিলের খাবারের নাম শুনেছি এতদিন।আজ বন্ধুরা দলবেধে খেতে এলাম।বিরিঁযানী -তেহারী আমাদের শুধু তৃপ্তি দেয়নি ।খাবারের স্বাদ আগামীতে আমাদের এখানে আবারো আসা নিশ্চিত করেছে।তারা আরো জানান,আমরা ভেবেছিলাম টেক আউট নিঁয়ে গাড়ীতে বসে খাবো।কিন্তু এখানে বাইরে চমৎকার বসার ব্যবস্হা, খাবার,কাস্টমার সার্ভিস সবকিছু আমাদের মুগ্ধ করেছে।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন,পরিবর্তিত পরিস্হিতিতেও আমি চেস্টা করেছি আমার গ্রাহকদের বসার একটা সুন্দর ব্যবস্হা করার।বৃস্টি বাদলাতেও তারা যেন স্বাচ্ছন্দে খাবার খেতে পারেন এজন্যমাথার উপর নতুন ঝকঝকে তাবু খাটিয়েছি।খাবারের পুরনো স্বাদ ধরে রাখা এবং নতুন নতুন খাবার উপহার দেয়ার জন্য পুরনো শেফের পাশাপাশি হায়দ্ররাবাদের নামকরা শেফ নিয়োগ দিঁযেছি।আমার খাবারে গ্রাহকরা আগের মতই তৃপ্তি পাচ্ছেন এতেই আমি খুশী।খলিলুর রহমান প্রবাসী বাংলাদেশীদের খলিলের খাবারের স্বাদ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code