বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে আ.লীগের কোনও চিন্তা নেই: কাদের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগের কোনও চিন্তা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের কোনও মাথাব্যথা নেই
বলেও জানান তিনি।রবিবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগ মনোনীত ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গেআলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।বিএনপিকে রাজনীতিতে নিষিদ্ধ এবং বাকশাল-২ কায়েম করা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা এরকম কোনও চিন্তা করিনি। তারা নিজেরাই করছে। এছাড়া বিএনপিকে নিয়ে অত মাথাব্যথা নেই।বিএনপির আন্দোলন কর্মসূচি আষাঢ়ে তর্জন গর্জন মাত্র। আন্দোলনে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। বিএনপি মুখে যা বলেছে তা করে দেখাতে পারেনি।
তিনি বলেন, দেশে আন্দোলনের বস্তুগত কোনও ইস্যু নির্বাচনের আগেও ছিল না,এখনও নেই। বিএনপি নেতিবাচক রাজনীতির ধারার কারণে তারা ভুল করেছে।দল চোরাবালিতে আটকে গেছে।বিএনপির রাজনীতি নিষিদ্ধ ও দলটি নিবন্ধন বাতিল চেয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দেওয়া চিঠির বিষয় দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সম্পাদক বলেন, যুবলীগ আমাদের একটা সংগঠন। তাদের স্বতন্ত্র একটা সত্তা রয়েছে। তারা দাবি করতে পারে। মূল দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এ ধরনের চিন্তা-ভাবনা করলে বলতাম। আমাদের কোনও নেতা এ বিষয়টি অবতারণা করেনি। আমাদের উদ্বেগও নেই, এটা নিয়ে কোনও চিন্তাও নেই। ছাত্রলীগের এক নেতা দাঁড়িয়ে বলে গেলো বিএনপিকে নিষিদ্ধ করতে, তাতে কি আমরাও ওর সঙ্গে লাফাবো? তারা তাদেরটা বলুক।যুবলীগ যুবলীগের চিন্তা থেকে বলছে। যুবলীগ চাইলে তো একটা জাতীয় দল নিষিদ্ধ হয়ে
যাবে না। বিষয়টা তো মূল দল আওয়ামী লীগ এ বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code