জুনে চরম করোনার সংক্রমণ, আশার রেখা অক্টোবরে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ ভারতে চরম পর্যায়ে পৌঁছতে পারে জুন মাসের শেষ দিকে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে দেশ জুড়ে অত্যন্ত ধীর গতিতে কমতে শুরু করতে পারে এই সংক্রমণ। সংক্রমণ একেবারে কমের দিকে পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। পশ্চিমবঙ্গে সংক্রমণ ন হাজার পর্যন্ত হতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক-সহ দেশের আরও তিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গবেষকের করা সমীক্ষায় এই দাবি করা হয়েছে।

Manual2 Ad Code

এপ্রিলের প্রথম দিকে কেন্দ্রীয় সরকারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব) দেশের বিজ্ঞানী ও গবেষকদের কাছে ভারতের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ মডেল তৈরির প্রস্তাব দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের আরও ১১টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে এই সমীক্ষার সুযোগ পায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি অ্যান্ড ইকোলজির কো-অর্ডিনেটর এবং গণিত বিভাগের শিক্ষক নন্দদুলাল বৈরাগী এই প্রজেক্টের মূল ইনভেস্টিগেটর।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code