নিউইয়র্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সাথে প্রবাসীদের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউইয়র্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২ অক্টেবর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং এলাকায় খলিল বিরানী হাউসে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী কমিউনিটি।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা সোলাইমান আলীর পরিচালনায় এ আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মোহাম্মদ নূর উদ্দিন, সালা উদ্দিন, হাবিব ফয়েজি, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, নূরুল ইসলাম, জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

ফারুক আহমদ তার বক্তব্যে নিজ উপজেলা গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, একটি আধুনিক, উন্নত ও মডেল উপজেলা বিনির্মানে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দরিদ্র-অসহায়দের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, একজ প্রবাসী হিসেবে এমন সব কাজের দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই যাতে প্রবাসীদের মুখ আরো উজ্জ্বল হয়।

Manual7 Ad Code

তিনি আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে প্রবাসীদের দেশ সেবায় আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বরেন, দেশবাসীর অনেক প্রত্যাশা তাদের ওপর। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সম্ভব।
বক্তারা ফারুক আহমদের দীর্ঘ প্রবাস জীবনের রাজনৈতিক কর্মকান্ডের ভূঁয়সী প্রশংসা করে জনপ্রতিনিধি হিসাবে তার সার্বিক সফলতা কামনা করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code