শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস পলিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

শরণখোলা (বাগেরহাট) :
বাগেরহাটের শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস’২০২০ পলিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা পিএফজি’র সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, পিস এম্যাম্বাসেডর এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, আওয়ামীলী নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন শিকদার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম মোল্লা, উপজেলা যুবলীগের মহিলা নেত্রী পারভিন আক্তার ডলি, বিএনপি নেত্রী সাগর আক্তার প্রমুখ। বক্তারা সামাজিক ও রাজনৈতিক হানাহানি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এর আগে একটি র‌্যালী উপজেলা সদর রান্দো বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code