বশেমুরবিপ্রবি’তে চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code
আর এস মাহমুদ হাসান, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
চোখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীরা। সারাদেশে নারীর শ্লীলতাহানি, নির্যাতন ও ধর্ষনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষণের কঠোর বিচার চেয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তাঁরা ‘এভাবেই যদি ধর্ষিত হলাম’, ‘কোথায় আমার স্বাধীনতা’, ‘ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড চাই’, ‘আমি কবে ধর্ষিত হচ্ছি’, ‘জবাব দাও’, ‘Stop Rape’ ইত্যাদি স্লোগান লিখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
অংশগ্রহণকারী আইন বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী শরীফ আহমেদ বলেন, ‘যে ঘটনাগুলো মিডিয়াতে আসে, ভাইরাল হয়, শুধু সেই ঘটনাগুলো নিয়েই আন্দোলন হয়। আরো ঘটনা ঘটে, যেগুলো আদালতে ঝুলতে থাকে। আলোচিত-অনালোচিত সব ঘটনার দ্রুত সুষ্ঠু বিচার দাবী করছি।’
শিক্ষার্থীরা বলেন, ‘ধর্ষণ একটি জঘন্যতম ঘটনা। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ও ধর্ষিতাকে সরকারীভাবে চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার ব্যবস্থা করুন।’
সম্প্রতি  ছাত্র অধিকার পরিষদের এক নেতার বিরুদ্ধে, সিলেটের এম সি কলেজে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাড়াও সারাদেশব্যপী বেশকিছু ধর্ষণের অভিযোগ আলোচিত-সমালোচিত হয়। সর্বশেষ নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করেছে একদল দুর্বৃত্ত। রবিবার (৪ অক্টোবর) ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code