ময়লার খাল গঞ্জে আলী বিনোদন স্পর্ট হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

Manual6 Ad Code

নারায়ণগঞ্জ ঐহিত্যবাহী গঞ্জে আলী খাল অবমুক্ত করার জন্য সবাই এগিয়ে আসলে ও আসছে না ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু ।এমনই অভিযোগ করলেন ১২ নং ওয়ার্ডে অপর কাউন্সিলর শওকত হাসেম শকু।

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুর খানপুর রেল লাইন এলাকায় পরিচ্ছন্নতা কর্মীদের কাজের অগ্রগতি ও খাল পুনঃখননে কাজ পরিদর্শনে গিয়ে এমন অভিযোগ করেন নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু ।

তিনি এ সময় আরো বলেন, প্রতিদিন ৪টি নৌকা দিয়ে খালের আবর্জনাস্তুপ উঠানো হলেও আরো আবর্জনাস্তুপ ভেসে উঠছে, এতে খাল পরিস্কারে কুল-কিনারা পাচ্ছে না পরিচ্ছন্ন কর্মীরা। প্রচন্ড গরমে খাল পরিস্কারের নাসিকের পরিচ্ছন্নতা কর্মী ও আমার স্বেচ্ছাসেবক কর্মীরা কাজ করে যাচ্ছে।

কাউন্সিলর শওকত হাসেম শকু আরো জানান, আমরা খানপুরবাসীর সভাপতি পোকন সহ সকল সদস্য ও এলাকার গণ্যমান্য প্রতিদিন এই খাল পরিদর্শনে আসেন। গঞ্জে আলী খালে একটি বিনোদন স্পর্ট হয়ে যাচ্ছে, ইতিমধ্যে নৌকা দিয়ে পরিস্কার চলছে। খালের মধ্যে নৌকা চলছে, অনেকে নৌকা ভ্রমন করছে। আপনারা দেখতে পারছেন, খানপুর রেললাইন থেকেই চাঁনমারী দেখা যাচ্ছে। আপনারা দোয়া করবেন, কয়েক মাসের মধ্যে খালের শেষ করতে পারি । এখানে বিনোদনের জন্য উন্নয়নমূলক কাজ শুরু করতে পারবো। যে কোন ভাল কাজের শুরুতে আলোচনা-সমালোচনা আসবে, এটাই স্বাভাবিক।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code