জাতীয় স্মৃতিসৌধে নব নিযুক্ত সেনা প্রধানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
লেখক:
প্রকাশ: ৫ years ago
Manual2 Ad Code
মোহাম্মদ ইয়াসিন,সাভার(ঢাকা):
বাংলাদেশ সেনাবাহিনীর নব নিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
শনিবার(২৬জুন) বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে তিনি ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।
এ সময় সেনা প্রধানের সম্মানে সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে বেলা ১১টা ১০ মিনিটে নতুন সেনাপ্রধান সাভার থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পনের উদ্দেশ্যে রওনা করেন।
এরআগে গত বৃহস্পতিবার (২৪ জুন) পূর্বসুরি জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার বুঝে নেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৬৩ সালের ১ ডিসেম্বর খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৯ম দীর্ঘমেয়াদি কোর্সে কমিশন লাভ করেন। এরপর পার্বত্য চট্টগ্রামের অপারেশন এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার সামরিক কর্মজীবন শুরু হয়।