বিস্ফোরন ঘটনায় বিভাগীয় তদন্ত চায় ওলামা পরিষদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ওলামা পরিষদ।

Manual3 Ad Code

বুধবার দুপুরে শহরের ডিআইটি জামে মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ওলাম পরিষদ।

সংবাদ সম্মোলনে মাওলানা আব্দুল আউয়াল বলেন, বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মসজিদ বিস্ফোরণের পর আমরা লক্ষ করেছি ক্ষতিগ্রস্ত মসজিদটিতে দর্শনার্থীরা নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন দল ও সংস্থা মসজিদের পবিত্রতার প্রতি লক্ষ্য না রেখেই প্রবেশ করছেন।

Manual2 Ad Code

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে মসজিদের পবিত্রতার প্রতি লক্ষ্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ অর্থাৎ দ্রুত নামাজ ও অন্যান্য ইবাদতের পরিবেশ তৈরির জন্য জোর দাবি জানান তিনি।

Manual8 Ad Code

বিস্ফোরণের ঘটনায় মসজিদের নির্মাণ কাঠামো নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রতিমন্ত্রী বলেছেন, মসজিদ অবৈধ। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, যে সময় ২৮ জন মুসুল্লি শহীদ হয়েছে, অসংখ্য পরিবার শোকাহত, তখন এ ধরণের দায়িত্বজ্ঞানহীন বিবৃতির তীব্র নিন্দা জানাই।

সুস্পষ্ট ভাষায় বলতে চাই, মসজিদ নির্মাণের ক্ষেত্রে যথাযথ বিধির অনুসরণ না করা এক বিষয় আর মসজিদ অবৈধ এ ধরণের কথা আরেক বিষয়। মসজিদের জায়গা ওয়াকফকৃত ছিল। তাই এ ধরণের অগ্রহণযোগ্য বিবৃতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

Manual7 Ad Code

ওলামা পরিষদের এই নেতা আরো বলেন, কিছু মহল এই মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, ঘটনার সুষ্ঠু তদন্তের আগে এ ধরণের কথাবার্তা গ্রহণযোগ্য নয়। ওলামা পরিষদ একজন বিচারপতির নেতৃত্বে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি জানায়। একই সাথে হতাহত পরিবার প্রতি উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, সিনিয়র সহসভাপতি আব্দুর কাদির, সাধারণ সম্পাদক জাকির হোসেন কাসেমী, যুগ্ম সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code