দেশের নামের আগে ডিজিটাল শব্দের প্রবক্তা শেখ হাসিনা: টেলিযোগাযোগ মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাঙালির জন্য অসাধারণ অর্জন। পৃথিবীতে কোনো দেশের নামের আগে ডিজিটাল শব্দটির প্রথম প্রবক্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ইংল্যান্ড, ভারত, মালদ্বীপ, পাকিস্তান ও সর্বশেষ ২০২০ সালে ভিয়েতনাম তাদের দেশের নামের সাথে ডিজিটাল শব্দটি সংযুক্ত করেছে। ২০১১ সালে হ্যানোভারে ও ২০১৬ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লব ধারণা প্রকাশের মধ্য দিয়ে ডিজিটাল পৃথিবীর বৈশ্বিক রূপদান করেছে।

Manual4 Ad Code

মন্ত্রী আজ ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডিজিটাল প্ল্যাটফর্মে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও বিটিআরটির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফা কামাল, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সিরাজ
উদ্দিন, বিটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফিকুল মতিন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাহাবউদ্দিনসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন বিভিন্ন
সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তৃতা করেন।

Manual3 Ad Code

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির হাত ধরে গত প্রায় ১২ বছরে বাংলাদেশের বিস্ময়কর অর্জন পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মভূমি কেনিয়াবাসীকে উন্নয়নের জন্য বাংলাদেশকে অনুকরণের আহ্বান ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অভাবনীয় অর্জনের উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক  টেলিকমিউনিকেশন ও আইপিইউ এর সদস্য পদ অর্জন টিএন্ডটি বোর্ড প্রতিষ্ঠা এবং বেতবুনিয়ায় উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা করা ছিলো সোনার বাংলা প্রতিষ্ঠার লালিত স্বপ্ন বাস্তবায়নের বীজ বপন।

বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় ছিলেন ডিজিটাল কর্মসূচির নেপথ্য নায়ক উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় পৃথিবীর সমপর্যায়ের দেশসমূহের তুলনায় করোনাকালেও বাংলাদেশ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকান্ডকে ডিজিটাল প্রযুক্তি বিকাশের সুপার হাইওয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের মানুষের দোরগোড়ায় ইন্টারনেট পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে। মানুষের দোরগোড়ায় ইন্টারনেট দ্রুততার সাথে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরো বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন। তিনি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও ডাক অধিদপ্তর ও টেলিযোগাযোগ অধিদপ্তরসহ অধীনস্থ সকল সংস্থাসমূহকে দ্রুততার সাথে ডিজিটালাইজেশন কর্মসূচি বাস্তবায়নের তাগিদ দেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code