শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী কোনো জমায়েত শুরু হয়েছে।

Manual5 Ad Code

গণজমায়েতে যোগ দিয়েছেন ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মী, লেখক-কবি ও ব্লগাররা।

শাহবাগ মোড় থেকে কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করা হবে।

Manual6 Ad Code

এর আগে সোমবার সকাল থেকে নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদে শাহবাগে মোড়ে অবস্থান নেয় ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code