খেলাধুলার অনুপোযোগী চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

 

কাজী রাশেদ

Manual2 Ad Code

চান্দিনা

কুমিল্লার চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে  খেলার অনুপোযোগী হয়ে আছে।  এর তিন দিকে রাস্তা এবং এক দিকে ঘর-বাড়ি নির্মাণ হওয়ায় বৃষ্টির পানি কোন দিকে যেতে না পারায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শিক্ষার্থী সহ অন্যান্য খেলোয়াররা খেলাধুলা অনুশীলন করা থেকে বঞ্চিত হচ্ছে।

Manual1 Ad Code

প্রায় তিন বছর পূর্বে ২০১৭ সালে এ মাঠটিকে ” শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম” রুপান্তরিত করে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক ডিপুটি স্পীকার  অধ্যাপক মোঃ আলী আশরাফ । এসময় একটি ছোট ভবন ও দুটি টয়লেট এবং কয়েকটি আরসিসি বসার বেঞ্চ নির্মাণ করা হয়। কিন্তু মাঠের কোন সংস্কার করা হয় নাই। এছাড়া বানিজ্য মেলা  ও করোনা কালীন বাজার বসায় এ মাঠের আরো বেহাল দশা সৃষ্টি হয়।

Manual6 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে চান্দিনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক জানান,  আমাদের এ খেলার মাঠটি এখন শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে রূপান্তরিত হয়েছে। এর রক্ষনাবেক্ষনের দায় দায়িত্ব এখন উপজেলা প্রশাসনের  হাতে। এখন আমাদের করার কিছু নেই।

এ ব্যাপারে যোগাযোগ করলে চান্দিনা উপেলা নির্বাহী অফিসার বিভিষন কান্তি দাশ জানান, মাঠটি সংস্কারের ব্যাপারে ব্যবস্থা নেব।

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code