হাতিয়া মেঘনা নদী থেকে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হাতিয়া প্রতিনিধি :
মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোষ্টগার্ড। মঙ্গলবার বিকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মৌলভীরচর ও এর সন্নিকটে মেঘনা নদীতে এই অভিযান পরিচলনা করা হয়।
কোষ্টগার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার লে: এস এম তাহসিন রহমান জানান, নদীতে স্বাভাবিক টহল দেওয়া অবস্থায় সংবাদ পাওয়া যায় যে মৌলভীচরের সন্নিকটে নদীতে কিছু জেলে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করছে। সে মোতাবেক টহল টিম অভিযান পরিচলানা করে তিনটি নৌকায় কারেন্ট জাল ব্যবহারের বিষয়টি নিশ্চিত হয়। পরে নদীতে থাকা অবস্থায় তিন লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলে নৌকা তিনটি জাল রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে কোষ্টগার্ডের তমরদ্দি ক্যাম্পে এনে এসব জাল পুড়িয়ে পেলা হয়।
কোষ্টগার্ড জানায়, আগামী ১৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। তার আগাম সতর্কতার অংশ হিসাবে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code