আসছে রঙিলা সিলেটের টেলিছবি ‘সেট টিভি’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

সিলেটের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে নির্মিত টেলিছবি ‘সেট টিভি’ শীঘ্রই প্রকাশ হচ্ছে। রাসেল হামিদের রচনা ও পরিচালনায় এবং শাহাদত হোসেন লোলনের প্রযোজনায় নাটকটি প্রকাশ হবে রঙিলা সিলেট ২ ইউটিউব চ্যানেলে।

Manual4 Ad Code

নাটকে রাসেল হামিদ ছাড়াও সিলেটের বিভিন্ন থিয়েটারের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারানা রিয়া, রওশন আরা মনির রুনা, ফারুক খান কয়েছ, কবি আলাউদ্দিন, সাইদুল ইসলাম সৈয়দ, প্রিয়াংকা, কাবেরি রায় পিংকি, ছোঁয়া, সুমন রায়সহ আরো অনেকে।

Manual3 Ad Code

নাটকের আলোক সম্পাদনা করেছেন বদরুল আলম, রুপসজ্জায় ছিলেন সুমন রায় এবং চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন নুরুল ইসলাম।

Manual4 Ad Code

নাটকটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিলেটভিউ২৪ডটকম ও বাংলাভিউ টিভি।

নাটকটি নিয়ে আগামীকাল রাত ৯টায় বাংলাভিউ টিভির ফেসবুক পেইজে লাইভে আসবেন ‘সেট টিভি’ টিমের সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code