বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড রতন

লেখক: Shiuly
প্রকাশ: ১০ মাস আগে

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) এসেছেন নতুন নেতৃত্ব। পার্টি সভাপতি নির্বাচিত হয়েছেন কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড আব্দুল্লাহ আল কাফী রতন।

আজ বুধবার সকাল সাড় ১০টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতৃত্ব ঠিক করা হয়। ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে সভাপতির দায়িত্বে আসেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual8 Ad Code

এর আগে চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারাদেশ থেকে আসা প্রতিনিধিরা ভোটে কেন্দ্রীয় কমিটি নির্বাচন করে।

Manual7 Ad Code

‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’-এই স্লোগান ধারণ করে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের সূচনা হয়। এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে হয় কাউন্সিল অধিবেশন। সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়।

Manual6 Ad Code

সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়। নির্বাচনী অধিবেশনে আগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৪৩ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশকিছু নাম প্রস্তাব করা হয়। তা নিয়ে আলোচনা ও কয়েকজনের নাম প্রত্যাহার শেষে ৭৬ জন ভোটে অংশ নেন। তাদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন। এই ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করছেন। কোনো পদে একাধিক নাম এলে ৪৩ জনের ভোটে একজন নির্বাচিত হবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড চন্দন ও সাধারণ সম্পাদক কমরেড রতন
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code