নারী নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে গণমিছিল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: নারী নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমে গণমিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত ইসলামি দলগুলো। গতকাল জুমার নামাজের পর জাতীয় মসজিদের উত্তর গেটে এই সংক্ষিপ্ত সামবেশ হয়। এরপর একটি গণমিছিল আশেপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ সমাবেশে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বলেন, ধর্ষকদের সর্বো”চ শাস্তি নিশ্চিত না করলে দেশ রসাতলে যাবে। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে পুরোদেশ অচল করার জন্য আলেমরা সাধারণ জনতাকে নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।

Manual3 Ad Code

সম্মিলিত ইসলালি দলগুলোর সমন্বয়ক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, দেশব্যাপী গণধর্ষণের মহামারি ও পাশবিকতার মহাউৎসব বন্ধ করতে কার্যকরী ব্যব¯া নিন। আইন করে ধর্ষকদের সর্বো”চ শাস্তি নিশ্চিত করুন। সব ধর্ষক, নিপীড়ক, সহিংসহতায় জড়িতদের আস্তানা গুড়িয়ে দিন। সোনার বাংলায় ধর্ষক ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই। সন্ত্রাসী, মাদকাসক্ত,ধর্ষক, নিপীড়ক ও খুনিদের কোনও ধর্ম নেই।
মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আইম্মায়ে পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, ইসলামি কানুন বাস্তবায়ন কমিটির সভাপতি শাইখুল হাদিস মুফতি ফয়জুল্লাহ আশরাফী, ইসলামী ঐক্যজোটের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক, টেকেরহাটের পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, শর্ষীনার ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী ও জনসেবা আন্দোলনের আমির মুফতি ফখরুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code