চুনারুঘাট সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি :- একদল তরুণ মূলধারার সাংবাদিকদের নিয়ে চুনারুঘাট সাংবাদিক ফোরাম এর ২০২০-২০২১ সালের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল মঙ্গলবারে (০২জুন ২০২০ইং) সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় খন্দকার আলাউদ্দিনের সভাপতিত্বে ও রায়হান আহমেদের পরিচালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদ এর চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলাউদ্দিনকে সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর চুনারুঘাট প্রতিনিধি রায়হান আহমেদকে সাধারণ সম্পাদক ও জি বাংলা টিভির মীর জুবায়ের আলমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট চুনারুঘাট সাংবাদিক ফোরাম’র কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক সমকালের চুনারুঘাট প্রতিনিধি আলহাজ্ব মোস্তাক আহাম্মদ তরফদার মাসুমকে সিনিয়র সহ-সভাপতি, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির শাহজাহান মিয়াকে সহ-সভাপতি, দৈনিক বিবিয়ানার এসএম শওকত আলীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল এস এর এসএম জিলানী আখনজিকে অর্থ সম্পাদক, দৈনিক প্রভাকরের মিজানুর রহমানকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রতিদিনের বাংলাদেশের নাজিরুজ্জামান শিপনকে দপ্তর সম্পাদক, বাংলাদেশ এক্সপ্রেসের শাকিমকে সমাজকল্যাণ সম্পাদক, হবিগঞ্জ প্রতিদিন ডট কমের কাজী মিজানকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, জনমত নিউজের শেখ ইসমাইল হোসেন তুহিনকে কার্যনির্বাহী কমিটির প্রথম নির্বাহী সদস্য ও প্রথম সেবা ডট কমের এফএম খন্দকার মায়াকে সদস্য করে ১৩সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির মনোনীত সদস্যরা সকলের নিকট দোয়া প্রত্যাশী।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code