আর্মেনিয়া ত্ত আজারবাইজান যুদ্ধ পরিস্থিতি যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনায় তুরস্কের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক মিনিটের মাথায় ওই সমঝোতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দেশটির গানজা শহরে শনিবার রাতে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া। এতে অন্তত সাত আজেরি নিহত হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আর্মেনিয়ার এ হামলার নিন্দা জানিয়েছে তুরস্ক। একইসঙ্গে বিষয়টি নিয়ে আর্মেনিয়ার মিত্র রাশিয়ার সঙ্গে সঙ্গে আলোচনা করেছে আঙ্কারা। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। সমঝোতার পরদিনই আর্মেনিয়ার এমন হামলার বিষয়ে মিত্র আজারবাইজানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজেরি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। গত কয়েক দিনের সংঘাতে ৩ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। ৯ অক্টোবর রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে অস্ত্রবিরতির আলোচনায় সম্মত হয়। সেই আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টার কিছু সময় আগে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে অস্ত্রবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code