আলুর বাজার নিয়ন্ত্রণে আনতে হবে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

সম্পাদকীয়: আলুর বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলু ২৩ টাকা, পাইকারি বাজারে ২৫ ও খুচরা বাজারে সর্বোচ্চ ৩০ টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কৃষি বিপণন অধিদফতর।আলুর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পেছনে কি যৌক্তিক কোনো কারণ আছে? মোটেও না। সেই পুরনো সিন্ডিকেটের কারসাজিই মূল কারণ। বাজার তদারকি সংস্থা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে, আলুর দাম নজরদারি করতে অধিদফতরের টিম হিমাগার থেকে শুরু করে পাইকারি ও খুচরা বাজারে তদারকি করছে।

Manual6 Ad Code

তাই যদি হয়, তাহলে এই তদারকির ফলাফল কী? তবে কি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নামকাওয়াস্তে তদারকি করছে? জানা গেছে, বাজারে চাহিদা থাকা সত্ত্বেও হিমাগার থেকে আলু ছাড়া হচ্ছে না। কোনো কোনো অঞ্চলে হিমাগার থেকে ধীরগতিতে আলু সরবরাহ করা হচ্ছে। আলুর দাম অস্বাভাবিক পর্যায়ে উঠে গেলে আলু মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন সতর্কবার্তা দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
প্রতি বছর দেশে যে পরিমাণ আলু উৎপাদন হয়, তাতে ভোক্তার চাহিদা মিটিয়ে আলু উদ্বৃত্ত থাকার কথা। দেশের একশ্রেণির ব্যবসায়ীর দেশাত্মবোধ ও মানবিকতা বলতে কিছু নেই। অর্থলোভই এদের একমাত্র চারিত্রিক বৈশিষ্ট্য। মুখের কথা বা উপদেশে তাদের চরিত্র বদল হওয়ার নয়। তাই সরকারকে নিতে হবে কঠোর অবস্থান। স্বস্তি ফেরাতে হবে স্বল্প ও সীমিত আয়ের মানুষদের।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code