নিহত রায়হানের পরিবারকে শান্তনা দিতে আজ দুপুরে ঝটিকা সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

সিলেটে নিহত রায়হানের পরিবারকে শান্তনা দিতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা এক সফরে সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের জাতীয় সংসদ সদস্য ড,এ কে আব্দুল মোমেন।

Manual2 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রীর সহকারী একান্ত সচিব ইমদাদ হক।
তিনি জানান,মন্ত্রী আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১.৩০ মিনিট ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ১২ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন তিনি, পরে সেখান থেকে সরাসরি সিলেট নগরীর আখালিয়া এলাকায় নিহত রায়হানের বাসার উদ্দেশ্যে যাত্রা করবেন,সেখানে মন্ত্রী রায়হানের পরিবারকে শান্তনা দিতে কিছু সময় সেখানে অবস্থান করবেন। সেখান থেকে ফেরার পথে সাংবাদিক আজিজ আহমদ সেলিম এর কবর জেয়ারত করবেন তিনি।পরে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফের যাত্রা করে বেলা ২.৫০টায় সিলেট থেকে পররাষ্ট্রমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code