সুইং স্টেটে বাইডেন এগিয়ে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার চলছে। উভয়ই জোর প্রচারে ব্যস্ত। বিশেষত ‘সুইং স্টেট’ খ্যাত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোকে নিজেদের পক্ষে টানতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। কিন্তু শেষ মুহূর্তের এই প্রচেষ্টাতে জাতীয় পর্যায়ের মতো অঙ্গরাজ্য পর্যায়েও ঠিক পেরে উঠছেন না ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে করা সাম্প্রতিক প্রায় সব জনমত জরিপে জাতীয় পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প থেকে এগিয়ে রয়েছেন জো বাইডেন। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে বাইডেন ট্রাম্প থেকে জাতীয়ভাবে প্রায় ১১ শতাংশ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিন্তু এই এগিয়ে থাকা নিয়ে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। কারণ, ২০১৬ সালে হিলারি ক্লিনটনও এগিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে তিনি ইলেকটোরাল ভোটে পরাজিত হন। তাই এবার ভীষণ সাবধানী বাইডেন শিবির।

Manual8 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, এবারের নির্বাচনে আটটি অঙ্গরাজ্যের ফলকে খুব গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। বলা হচ্ছে, এই আট অঙ্গরাজ্যের ফলের ওপরই নির্ভর করছে আসন্ন প্রেসিডেনশিয়াল নির্বাচনের ফলাফল। এই প্রেক্ষাপটে মার্কিন সব গণমাধ্যম ও জরিপকারী প্রতিষ্ঠান এই অঙ্গরাজ্যগুলোর দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে। বাড়তি গুরুত্ব দিয়ে এই অঙ্গরাজ্যগুলোয় জনমত জরিপ চালানো হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code