ক্যানসারকে পরাজিত করেছেন তারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ক্যানসারকে বলা হয় মরণব্যধি। কিন্তু এই ব্যধিকে পরাজিত করে আবারো সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন এমন মানুষও রয়েছেন।

Manual6 Ad Code

কিছুদিন আগে ক্যানসার আক্রান্ত হন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তবে চিকিৎসা নিয়ে তিনি এখন সুস্থ। সম্প্রতি ক্যানসারকে পরাজিত করার ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। সঞ্জয় ছাড়াও বলিউডের বেশ কয়েকজন তারকা এই দুরারোগ্য ব্যধিকে পরাজিত করে এখন সুস্থ আছেন। তাদের নিয়েই এই প্রতিবেদন।

Manual7 Ad Code

 

অনুরাগ বসু: ‘গ্যাংস্টার’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’, ‘বারফি’র মতো জনপ্রিয় সিনেমার পরিচালক অনুরাগ বসু। ২০০৪ সালে তার ব্লাড ক্যানসার ধরা পড়ে। চিকিৎসক তাকে দুই মাস সময় দিয়েছিলেন। তবে চিকিৎসা ও আত্মবিশ্বাসে তিনি ক্যানসারকে পরাজিত করেছেন।

মনীষা কৈরালা: বলিউডের অসংখ্য জনপ্রিয় সিনেমার অভিনেত্রী মনীষা কৈরালা। ২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন তিনি। নিউ ইয়র্কে এর চিকিৎসা নেন। বেশ কয়েকবার অস্ত্রোপচার, কেমো থেরাপি নেওয়ার পর ২০১৫ সালে নিজেকে ক্যানসারমুক্ত ঘোষণা করেন মনীষা। বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করছেন তিনি।

সোনালী বেন্দ্রে: ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘সারফারোশ’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সোনালী বেন্দ্রে। ২০১৮ সালের জুলাইয়ে ক্যানসার আক্রান্ত হওয়ার কথা জানান এই বলিউড অভিনেত্রী। মেটামেস্টক ক্যানসার হয়েছিল তার। এই ক্যানসার দ্বিতীয় ধাপে পৌঁছে যায়, যা থেকে ফেরা প্রায় অসম্ভব ছিল। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান তিনি। দুরারোগ্য এই ব্যধিতে আক্রান্ত হলেও মনোবল হারাননি সোনালী। ক্যানসারকে পরাজিত করে ফিরে এসেছেন সবার মাঝে।

রাকেশ রোশান: ‘করন অর্জুন’, ‘কাহো না পেয়ার হ্যায়’, ‘কই মিল গ্যায়া’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমার নির্মাতা রাকেশ রোশান। ২০১৯ সালে তার স্কোয়ামাস সেল কারসিনোমা বা গলার ক্যানসার ধরা পড়ে। পরবর্তী সময়ে অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Manual1 Ad Code

তাহিরা কাশ্যপ: বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। তিনি নিজেও একজন নির্মাতা ও লেখক। তার ডান স্তনে ক্যানসারের কোষ পাওয়া যায়। যদিও তা ক্যানসারের প্রাথমিক পর্যায়ে ছিল। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তাহিরা।

সঞ্জয় দত্ত: গত আগস্টে ক্যানসার আক্রান্ত হন জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। তিনি ফুসফুসের ক্যানসারে তৃতীয় ধাপে ছিলেন। এরপর মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সম্প্রতি তিনি ক্যানসারকে পরাজিত করার ঘোষণা দিয়েছেন। খুব শিগগির সিনেমার শুটিংও শুরু করবেন এই অভিনেতা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code