দেশে আট শতাধিক পর্যটন স্পট চিহ্নিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অপরুপ দেশ বাংলাদেশ। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে আছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। কিন্তু, নানা উদ্যোগের কারণে দেশে পর্যটন শিল্পের বিকাশ ঘটছে না। দেশের আট বিভাগে ৮ শতাধিক পর্যটন স্পট চিহ্নিত করেছে পর্যটন করপোরেশন। রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। রবিবারের বৈঠকে পর্যটন করপোরেশন জানায়, তারা আট শতাধিক স্পট চিহ্নিত করেছে। সংসদীয় কমিটি বলেছে, কীভাবে এসব এলাকাগুলোকে পর্যটন এলাকা হিসেবে তালিকাভুক্ত করা যায় তা দেখতে হবে। এসব স্থানকে কীভাবে পর্যটনের জন্য আকর্ষণীয় করা যায়, এ জন্য কী কী উদ্যোগ নেওয়া প্রয়োজন তা নিতে হবে। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code