নবীর অবমাননার ধৃষ্টতা প্রতিহত করতে হবে – বিশ্ব সুন্নী নেতৃবৃন্দ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ফ্রান্সের চার্লি হ্যাবদো পত্রিকায় সত্য ও মানবতার মুক্তির উৎস শানে রেসালাতে ব্যাঙ্গচিত্র অবমাননার প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা শাহ্ আরেফ সারতাজ। এ মহা সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা জনাব এমদাদুল হক সায়ীফ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা শেখ নঈম উদ্দিন, আল্লামা হাফেজ ক্বারী ইলিয়াস শাহ, আল্লামা মাওলানা রেজাউল মোস্তফা কায়সার, নিজাম উদ্দিন, সাবিনা খাতুন, মাওলানা খুরশিদুল ইসলাম, কামরুল আলম, আবদুল বারেক, আজিজ মাবরুর, নাফিজ মোবারক, ইরফানুল হক, গিয়াস উদ্দিন, আবদুল আজিজ, লুৎফর রহমান, আবু বক্কর আমান আরও শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ এতে উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ বলেন, সত্যের বিরুদ্ধে এবং মুমিনদের জীবন ও হৃদয়ের উপর চরম ও নিকৃষ্টতম আঘাত হল প্রাণাধিক প্রিয়নবী (সাঃ) এর শানে অবমাননা ও বেয়াদবী ধৃষ্টতা। নেতৃবৃন্দ বলেন, মানবতার মুক্তিদাতা ও সকল কল্যাণের উৎস মহান রাসুল (সাঃ) এর বিরুদ্ধে সকল অবমাননা সত্য ও মানবতার বিরুদ্ধে যুদ্ধ করার শামিল। তাঁরা আরো বলেন, প্রাণের বিনিময়ে হলেও সত্য ও মুক্তির উৎস আল্লাহতাআলার মহান রাসুল সাঃ এর বিরুদ্ধে কুফরি ধৃষ্টতা প্রতিহত করবো। নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন ইসলাম বিরোধীরা ও মানবতাবিরোধী অপশক্তি শানে রেসালাতের বিরুদ্ধে বেয়াদবি ও অবমাননা করে চলছে। তাই এসব বন্ধ করতে মানবতায় বিশ্বাসী সকল মানুষকে সারা বিশ্বে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। নেতৃবৃন্দ বলেন, শানে রেসালাতে বিরুদ্ধে ধৃষ্টতা, বিভিন্ন স্থানে মুসলিম ও মানবতার অবর্ণনীয় দুরবস্থা ধ্বংসাত্মক অবস্থা, হামলা-উৎখাত-হত্যাকান্ড, মসজিদ ও মাজার শরীফসমূহ ও ঈমানী কর্মসূচিতে হামলার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বক্তারা ইসলামের নির্দেশিত একমাত্র রাষ্ট্র ব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code