ইলেকটোরাল ভোট: বাইডেনের ২৬৪, ট্রাম্পের ২১৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ২৬৪টি ইলেকটোরাল বাগিয়ে নিয়েছেন। আর প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২১৪।

প্রেসিডেন্ট হিসেবে জয়ী হতে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি নিশ্চিত করতে হবে। সে হিসেবে, বাইডেন আর ছয়টি ভোট পেলেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে পারবেন।

Manual5 Ad Code

 

এখনো বেশ কয়েকটি সুইং স্টেটে ভোট গণনা বাকি আছে। তবে ভোট গণনাকে চ্যালেঞ্জ করেছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেনসিলভেনিয়া ও নেভাদাসহ কয়েকটি রাজ্যের ভোটের ফল আসেনি। কাজেই দুই প্রার্থীই বর্তমানে জয়ের লড়াইয়ে আছেন।

মার্কিন গণমাধ্যমের খবর অনুসারে, রিপাবলিকান ট্রাম্প ফ্লোরিডা, টেক্সাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসৌরি ও ওহাইওসহ ২৩টি রাজ্যে বিজয়ী হয়েছেন।

এর আগে ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন তিনি।

 

আর বাইডেন জয়ী হয়েছেন ২২ রাজ্যে। যার মধ্যে তার নিজের রাজ্য ডেলওয়্যার, ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্ক রয়েছে। রাজধানী ওয়াশিংটনেও বিজয়ী হন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।

২০১৬ সালে ট্রাম্পের জয়ী হওয়া তিনটি রাজ্যের ফল নিজের অনুকূলে আনতে সক্ষম হন বাইডেন। রাজ্য তিনটি হল, অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিন।

নেবরাসকায় ইলেকটোরাল ভোট দুই প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়েছে। চারটি পেয়েছেন ট্রাম্প, একটি বাইডেন। মেইন রাজ্যে বাইডেন জয়ী হলেও চার ভোটের তিনটি পেয়েছেন তিনি।

ট্রাম্প (২১৪)

Manual4 Ad Code

আলাবামা (৯), আরকানসাস (৬), ফ্লোরিডা (২৯), আইদাহো (৪), ইন্ডিয়ানা (১১), আইওয়া (৬), কানসাস (৬), কেন্টাকি (৮), লুইজিয়ানা (৮), মেইন (১), মিসিসিপি (৬), মিসৌরি (১০), মন্টানা (৩), নেবরাসকা (৪), নর্থ ডাকোটা (৩), ওহাইয়ো (১৮), ওকলাহোমা (৭), সাউথ ক্যারোলাইনা (৯), সাউথ ডাকোটা (৩), টেনিসি (১১), টেক্সাস (৩৮), ইউটাহ (৬), ওয়েস্ট ভার্জিনিয়া (৫), ওয়েমিং (৩)।

বাইডেন (২৬৪)

Manual2 Ad Code

অ্যারিজোনা (১১), ক্যালিফোর্নিয়া (৫৫), কলোরাডো (৯), কানেকটিকাট (৭), ডেলওয়্যার (৩), ডিস্ট্রিক্ট অব কলোম্বিয়া (৩), হাওয়াই (৪), ইলিনয় (২০), মেইন (৩), ম্যারিল্যান্ড (১০), ম্যাসাচুসেটস (১১), মিশিগান (১৬), মিনেসোটা (১০), নেবরাসকা (১), নিউ হ্যাম্পশায়ার (৪), নিউজার্সি (১৪), নিউ মেক্সিকো (৫), নিউইয়র্ক (২৯), ওরগেন (৭), রোড আইল্যান্ড (৪), ভারমন্ট (৩), ভার্জিনিয়া (১৩), ওয়াশিংটন (১২), উইসকনসিন (১০)।

Manual8 Ad Code

ফল বাকি আছে, আলাক্সা (৩), জর্জিয়ায় (১৬), নেভাদা (৬), নর্থ ক্যারোলাইনা (১৫), পেনসিলভেনিয়া (২০)।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code