ঐক্যের ডাক প্রেসিডেন্ট জো বাইডেনের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার দিনে ঐক্যের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিহতদের স্মরণে একটি ভিডিও বার্তায় তিনি আহ্বান জানান।

হামলার ২০তম বার্ষিকীতে এ ঘটনায় নিহত দুই হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা জানান মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, এই হামলার পর যারা ঝুঁকি নিয়েছেন, হামলায় যারা নিহত হয়েছেন এবং হামলার পর উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যতই সময় পার হয়ে যাক না কেন, এই স্মৃতিগুলো এমন যন্ত্রণাদায়ক যেন আপনি কয়েক সেকেন্ড আগে খবর পেয়েছেন।

তিনি বলেন, হামলার পর আমেরিকান মুসলিমরা নানা ধরনের ভোগান্তিতে পড়েছেন। কিন্তু ঐক্য ঠিকই ‘সবচেয়ে বড় শক্তি’ হিসেবে রয়ে গিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা শিখেছি যে, ঐক্য এমন একটা জিনিস যা কখনও ভাঙবেন না।

Manual1 Ad Code

২০০১ সালের ১১ সেপ্টেম্বর দেশটিতে একসঙ্গে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

Manual5 Ad Code

৯/১১ নামে খ্যাত ওই হামলার বিপরীতে সন্ত্রাস বা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করে যুক্তরাষ্ট্র।

Manual1 Ad Code

ব্রাউন ইউনিভার্সিটির কস্টস অব ওয়ার প্রজেক্টের এক প্রতিবেদনের তথ্যমতে, সন্দেহের আওতায় থাকা জঙ্গি সংগঠন আল কায়দার বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ চালাতে গিয়ে ২০ বছরে যুক্তরাষ্ট্রের প্রায় ৮ ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে।

Manual3 Ad Code

এসব যুদ্ধে বিভিন্ন দেশে ৯ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code