সংগীতশিল্পী পৃথ্বী রাজ আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে ৪টায় রাজধানীর সিটি হসপিটালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Manual5 Ad Code

পৃথ্বী রাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বী রাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। কিন্তু রাত সাড়ে ১২টা পর্যন্ত তার সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যান। পরে দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তাকে নিথর অবস্থায় পাওয়া যায়।

Manual7 Ad Code

দ্রুত তাকে সিটি হসপিটালে হসপিটালে নেওয়া হয়। আজ ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট চিকিৎসক।

Manual4 Ad Code

একজন তরুণ উদীয়মান শিল্পী ছিলেন পৃথ্বী রাজ। সংগীতের পাশাপাশি এবিসি রেডিওতেও কাজ করতেন পৃথ্বী রাজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code