নিউইয়র্কে জ্যাকসন হাইটস ডাইভার সিটি প্লাজায় ওয়ার্ল্ড হিউম্যান রাইট্সের খাদ্য ও মাস্ক বিতরণ শনিবার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

নিউইয়র্ক : ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর কার্যকরি পরিষদের সভা গত ১লা নভেম্বর রোববার জ্যামাইকা মতিন রেষ্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক (সাঈদ)। উপস্থিত ছিলেন ডাঃ নার্গিস রহমান, বাবলী হক, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ বাছির আহমেদ, বি.এম. বাদশা, শম্পা জামান, শাহ্ নাজ বেগম, এস.এম. সায়েম চৌধুরী।
প্রথমে কভিড-১৯ ২০২০ সমস্ত বিশ্বে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধাসহ সমবেদনা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সংগঠনের সভাপতি তার বক্তব্যে বলেন ‘মানবতা সকলের উদ্ধে’ আমরা বর্তমান পরিস্থিতির মধ্যে হতাশাপূর্ণ জীবন যাপন করছি। বর্তমানে আমেরিকাতে খুন, হেইটক্রাইম ব্যাপকভাবে বিস্তার লাভ করছে যা জন জীবনে হুমকি স্বরূপ তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সজাগ হওয়ার জন্য জোর সুপারিশ করেন। কভিড-১৯ আজ আমাদের হতাশায় নিমজ্জিত করছে। তবে আমরা হাত গুটিয়ে বসে নেই, সোস্যাল ডিসটেন্স বজায় রেখে আমরা আমাদের কর্মসূচী অব্যাহত রেখেছি। আমরা লড়ে যাব মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত। সভায় স্থানীয় সরকার অর্থাৎ বরো প্রেসিডেনট, ষ্টেট সিনেটর, কাউন্সিল ওমেন, এ্যাসেম্বলী ওমেনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি নিউইয়র্কস্থ সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতি কৃজ্ঞতা জানানো হয়।
সভায় বলা হয়, আগামী ৭ নভেম্বর শনিবার জ্যাকসন হাইটস্থ ডাইভার সিটি প্লাজায় খাদ্য দ্রব্য এবং মাস্ক বিতরণে অন্যতম সহযোগিতাকারী বরো প্রেসিডেন্ট শেরন লী, স্টেট সিনেটর জন লিউ, স্টেট সিনেটর জেসিকা রামোশ, কাউন্সিল ওমেন আদরিয়ানা এ্যাডাম্স, এ্যাসিম্বলী ওমেন ক্যাটরিনা ক্রুজ, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আগামী ১০ই ডিসেম্বর ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডে যথাযোগ্য মর্যাদার সহিত পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code