আরএমপির ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: সাইবার অপরাধ ও অপরাধী শনাক্তকরণসহ ডিজিটাল তথ্য-প্রমাণাদি সংগ্রহ করে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিজিটাল ফরেনসিক ল্যাব যাত্রা শুরু করেছে। আরএমপির কমিশনার মো. আবু কালাম সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ল্যাবের উদ্বোধন করেন।
যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় ল্যাবটি আরএমপির নির্মাণাধীন সদর দফতরে (সিঅ্যান্ডবি মোড়) সাইবার ক্রাইম ইউনিট ভবনে স্থাপন করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (২৭ নভেম্বর) দুপুরে ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, ‘বর্তমান টেকনোলজি-নির্ভর যুগে সাইবার অপরাধীরা বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিত্য-নতুন অপরাধ সংঘঠিত করছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সব থানায় সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন ধরনের অভিযোগ ও সাধারণ ডায়েরি গ্রহণ করা হচ্ছে। এসব অভিযোগ ও সাধারণ ডায়েরি তদন্তে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট নিয়মিত সহযোগিতা করছে। আরএমপি ডিজিটাল ডিভাইস ও সাইবার সংক্রান্ত অপরাধ এবং অপরাধীদের শনাক্তসহ আলামতের সত্যতা নিরুপণে সিআইডি ও পিবিআইয়ের ডিজিটাল ফরেনসিক ল্যাবের সহায়তা নিতো। যুক্তরাষ্ট্রের অ্যান্টি টেরোরিজম অ্যাসিসট্যান্সের (এটিএ) সহযোগিতায় আরএমপিতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code