গোয়ালন্দে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

গোয়ালন্দ (রাজবাড়ী) :
রাজবাড়ীর গোয়ালন্দে শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর। খেলার শুরুতে শেখ রাসেলসহ বঙ্গবন্ধুর পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনী খেলায় কফি হাউস স্কোয়াড সৌরভ স্মৃতি ক্রিকেট একাদশকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে। শেখ রাসেল ক্রীড়া সংসদ এ টুর্নামেন্টের আয়োজন করেছে। এতে ২৪ টি দল অংশগ্রহন করেছে। বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী চলায় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ১শ বলের মধ্যে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল ক্রীড়া সংসদের সভাপতি নাসির উদ্দিন রনি।বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এনায়েত হোসেন জাকির,সাধারণ সম্পাদক ইব্রাহিম সরদার, এনায়েত হোসেন জাকির, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ, সংগঠনিক সম্পাদক ইমরানুর রহমান সজল প্রমূখ।
উদ্বোধনী বক্তব্যে ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, যারা খেলাধুলার সাথে যুক্ত থাকেন তারা মাদক সেবনসহ কখনো কোন খারাপ কাজে যুক্ত থাকে না। তাছাড়া শরীর মন প্রফুল্ল থাকে। সেজন্য সবাইকে খেলার সাথে যুক্ত থেকে সমাজ থেকে অন্যায়মূলক কাজকে প্রতিহত করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code