বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী শেখ সালমান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

বাহরাইনের যুবরাজ শেখ সালমান বিন হামাদ আল খালিফাকে বুধবার দেশটির নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। এর আগে, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) বলছে, বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খালিফা এক রাজকীয় আদেশের মাধ্যমে তার পুত্র শেখ সালমানকে অবিলম্বে মন্ত্রীপরিষদের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

Manual6 Ad Code

পশ্চিমা শিক্ষায় শিক্ষিত শেখ সালমান বিন হামাদ আল খালিফা বিরোধীদের সাথে একটি সম্পর্ক তৈরির চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। তিনি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে পড়াশুনা করেছেন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code