নিউইয়র্কে প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির নতুন কমিটি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যামাইকা ষ্টার কাবাব রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সোসাইটির বার্ষিক সাধারণ সভায় দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতি নির্বাচিত হন মো: জয়নাল আবেদীন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মো: আবুছাইন আখতার (বাবুল) একই পদে পুননির্বাচিত হন।

Manual4 Ad Code

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, নির্বাচন কমিশনার খোকন সাহা এবং নুরুজ্জামান আলী।

সভায় উপস্থিত ছিলেন প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির বিদায়ী কমিটির সভাপতি আশরাফ উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মো: জয়নাল আবেদিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো: আবুছাইন আখতার (বাবুল), সোসাইটির কো-চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা আলহাজ্জ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এখলাস আহমেদ, পরিচালক প্রদীপ মালাকার, সুলতান উদ্দিন আহমেদ, রবীন্দ্র চন্দ্র বর্মন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক সাংস্কৃতিক সম্পাদক খোকন সাহা, কোষাধক্ষ নূরুজ্জামান আলি, সহ সাধারণ সম্পাদক মো: মজিদ ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক মো: আমিনুল হক, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম খোকন, শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুদ্দীন আহম্মেদ (বাবুল), সাংগঠনিক সম্পাদক আবু কালাম সেলিম, সাহিত্য সম্পাদক মো: নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান, মিলনায়তন সম্পাদক জাহাঙ্গির আলম, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, ডা: তাজুল ইসলাস, মো: মজিবর রহমান মাষ্টার, বিশিষ্ট ক্রীড়াবিদ মো: আমজাদ হোসেন, তানিম জাবের, রাহুল বর্মন দিপু, মো: আলতাফ হোসেন, মো: ইব্রাহিম, শফিকুর রহমান, নূরুল আমিন, আকতার হোসেন, হুমায়ূন কবির, মো: মোস্তাক আহামেদ, সদস্য মো: মুসফিকুজ্জামান ভূইয়া (ঝন্টু) প্রমুখ। উপস্থিত সকলের কন্ঠ ভোটের মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন সকলের মতামতের ভিত্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিন করেন।
নব নির্বাচিত সভাপতি মো: জয়নাল আবেদীন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো: আবুছাইন আখতার (বাবুল) প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সকল কর্মকর্তা ও প্রবাসী নরসিংদীবাসিকে কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানান।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code